ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের ১৮ কর্মকর্তা জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন।
মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত্র পৃথক আদেশ জারি করে। সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে এই ১৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে বলে আদেশে বলা হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদকে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু সুফিয়ানকে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক পরেশ চন্দ্র শর্মাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক, মুন্সীগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কিবরিয়াকে খুলনার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল হককে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিশেষ জজ, চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোতাহির আলীকে রাজশাহীর জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক, ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস. এম. আবদুস ছালামকে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হাছানুজ্জামানকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জাকির হোসেনকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. মঈদুল ইসলামকে সিলেটের জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. সফিকুল ইসলামকে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম আজামীকে রাজশাহীর বিভাগীয় স্পেশাল জজ, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. শওকত আলী চৌধুরীকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সচিব মিজানুর রহমান খানকে ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক, নওগাঁর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদা সুলতানাকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব হেলাল চৌধুরীকে চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান এবং ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদ আহমেদকে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে পদায়ন করা হয়েছে।
এর বাইরে সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ খোন্দকার কামালউজ্জামানকে নওগাঁর জেলা ও দায়রা জজ, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নুর মো. জাহাঙ্গীর সরকারকে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ এবং নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বেলায়েত উল্লাহকে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৮০২ ঘ.
bdnews24