২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বোমাহামলায় ইউপি সদস্য আহত

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন পরিষদের এক সদস্য বোমাহামলায় আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 05:31 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঝিনাইদহ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন পরিষদের এক সদস্য বোমাহামলায় আহত হয়েছেন। সোমবার রাতে মামুনশিয়া গ্রামে নিজের বাড়ির সামনে ইউপি সদস্য আবু তালেবের ওপর বোমাহামলা হয় বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে বাড়ির সামনে বসে গল্প করছিলেন তালেব। ওই সময় একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে বোমা ঝুড়ে পালিয়ে যায়। বোমার বিস্ফোরণে তালেবের পাশাপাশি তার দুই ছেলেও আহত হয়েছে। তবে তালেবের অবস্থা গুরুতর বলে ওসি জানান। আবু তালেব সদর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বলে ওই কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩২৬ ঘ.