২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে খাল রক্ষায় কৃষক সমাবেশ

বরিশালের লাকুটিয়া রায়ের খাল প্রভাবশালীদের হাত থেকে রক্ষার দাবিতে সোমবার কৃষক সমাবেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

বরিশাল, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের লাকুটিয়া রায়ের খাল প্রভাবশালীদের হাত থেকে রক্ষার দাবিতে সোমবার কৃষক সমাবেশ হয়েছে। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশ শেষে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, শত বছর ধরে লাকুটিয়ার খালটি দুই পাড়ের কৃষক ও জেলেদের আশীর্বাদ ছিল। বর্তমানে খালের কয়েকটি স্থানে অপরিকল্পিত কালভার্ট নির্মাণ এবং প্রভাবশালীরা বাঁধ দেয়ার কারণে পানি প্রবাহ প্রায় বন্ধ হওয়ার পথে। এর ফলে কৃষক ও মৎসজীবীরা ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। সমাবেশে খালটি সংস্কার ও অবৈধ দখলমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়। বেসরকারি সংস্থা প্রান্তজনের নির্বাহী পরিচালক এস এম শাহজাদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, সচেতন নাগরিক কমিটির আহব্বায়ক ডা. মিজানুর রহমান, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান খান, দপ্তর সম্পাদক গিয়াস হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, কৃষক এনায়েত হোসেন, কৃষক শওকত হোসেন, কৃষক তুহিন শরীফ, কৃষক জামাল হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১২৪ ঘ.