সিরাজগঞ্জ, অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে কাঁচামাল ব্যবসায়ী জুয়েল সেখ হত্যায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানায় পুলিশ।
রোবাবার রাত ১০টার দিকে সরকারি ডিগ্রি কলেজের মাঠ থেকে নিবির হোসেনকে (২৬) একটি ধারালো ছুরিসহ গ্রেপ্তার করা হয়। তিনি দত্তবাড়ী মহল্লার নুর মোহাম্মদ মুন্সীর ছেলে।
পূর্ব শক্রতার জেরে গত ২০মে রাতে ব্যবসায়ী জুয়েলকে কুপিয়ে গুরুতর আহত করে তার প্রতিপক্ষরা। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন মারা যান তিনি।
এ ঘটনায় জুয়েলের বাবা আজিজুল হক ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজ হাসান জানান, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকান্ডে তার সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেন।
“তবে হত্যাকা-ের সময় ঘটনাস্থলে ছিল এবং কারা হত্যা করেছে তা দেখেছেন বলে স্বীকার করেছেন তিনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৩৩ ঘ.
bdnews24