খাগড়াছড়ি, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা থেকে জাল টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমববার সকালে উপজেলা সদর থেকে ১৯টি এক হাজার টাকার জালনোটসহ তাকে আটক করা হয়।
আটক মো. আলমগীর (২৬) উপজেলার তবলছড়ির শুকনাছড়ি এলাকার আবদুল খালেকের ছেলে।
মাটিরাঙ্গা থানার এসআই মো. বাহার মিয়া জানান, মাটিরাঙ্গা বাজারে জালনোট দিয়ে কেনাকাটার সময় স্থানীয়রা আলমগীরকে আটক করে পুলিশে সোপার্দ করে।
পরে তার দেহ তল্লাশি করে ১৯টি ১ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৩০ ঘ.
bdnews24