চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে এক ‘অস্ত্র ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে নগরীর বদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার অনুপ বড়–য়া (৩৮) বাঁশখালী উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি চান্দগাঁও থানাধীন বারইপাড়া এলকায় বাস করেন।
র্যাব-৭ এর স্টাফ অফিসার দীপক জ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল দল তাকে গ্রেপ্তার করে।
এসময় প্লাস্টিকের ব্যাগের ভেতর থাকা একটি এলজি, একটি পাইপগান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান স্টাফ অফিসার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৩১৯ ঘ.
bdnews24