ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)¬- পুলিশের ২০ জন অতিরিক্ত উপ-মহাপরিদর্শককে (অতিরিক্ত ডিআইজি) ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে রোববার এই পদোন্নতি দেয়া হয়।
এই ২০ কর্মকর্তার মধ্যে অনেকেই পদোন্নতির আগে ডিআইজি’র চলতি দায়িত্বে ছিলেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ঢাকা সিআইডির ডিআইজি (চলতি দায়িত্ব) মাহবুব মহসীন; অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন, রওশন আরা বেগম, মো. শামসুদ্দিন এবং বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকি; র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মঞ্জুর কাদের খান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) আব্দুল জলিল ম-ল, আব্দুল জলিল ও মিলি বিশ্বাস; খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (চলতি দায়িত্বে) শফিকুর রহমান; রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) মো. ওবায়দুল্লাহ এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার (চলতি দায়িত্বে) মো. শফিকুল ইসলাম।
এছাড়াও পদোন্নতি পেয়েছেন- খুলনা রেঞ্জর ডিআইজি (চলতি দায়িত্বে) মেজবাহ উদ্দিন; হাইওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) হুমায়ুন কবির; বরিশাল রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) ডা. আব্দুর রহিম এবং অতিরিক্ত ডিআইজি ভানুলাল দাস; সিলেট রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) মকবুল হোসেন ভূঁইয়া; চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) নওশের আলী এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্বে) মীর শহীদুল ইসলাম ও ইকবাল বাহার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০৫৭ ঘ.
bdnews24