২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গৃহবধূকে জবাই করে হত্যা

রাজাধানীর মিরপুর রূপনগরে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 02:34 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজাধানীর মিরপুর রূপনগরে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় রূপনগর ছয় নম্বর সেক্টরের ‘ট’ ব্লকের ইসলামিয়া হাইস্কুল গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মনিজা বেগম (২৭)। রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয়তলা বাড়ির ছাদে দুটি কক্ষে মনিজা তার দুই বাচ্চা ও স্বামী হানিফকে নিয়ে বসবাস করতেন। ঘটনার সময় হানিফ গার্মেন্টে ছিলেন। তবে তিন ও সাত বছর বয়সী এক ছেলে ও এক মেয়ে তখন ঘরেই ছিল। মনিজার স্বামী হানিফ একটি গার্মেন্টের সুপারভাইজার। দুর্বৃত্তরা ঘরে ঢুকে মনিজাকে কুপিয়ে ও জবাই করে হত্যার পর বাহির থেকে দরজা আটকিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ডাকাতি কি না জানতে চাইলে এসআই জাকির বলেন, “প্রাথমিকভাবে এটা পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকা- হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এএল/২০৩২ ঘ.