খাগড়াছড়ি অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে বাড়ি থেকে অস্ত্রধারীরা চিরঞ্জীব চাকমাকে (২৭) অপহরণ করে। রোববার সকালে ভাগ্যপাড়া এলাকায় তার লাশ পাওয়া যায়।
লক্ষ্মীছড়ি থানার ওসি কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৮টার দিকে জঙ্গল থেকে লাশটি উদ্ধার করেছে গ্রামবাসী। তার শরীরের বিভিন্ন অংশে দায়ের কোপের জখম রয়েছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) কেন্দ্রীয় সদস্য পেশকা মারমা জানান, নিহত চিরঞ্জীব চাকমা জনসংহতি সমিতির লক্ষ্মীছড়ি শাখার নেতা মহেন্দ্র চাকমার জামাতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24