২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে জাল টাকাসহ আটক ২

নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে ২৫ হাজার টাকার জাল নোটসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 12:44 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

নাটোর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে ২৫ হাজার টাকার জাল নোটসহ দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বনপাড়া বাইপাস থেকে আবু সাঈদ (৫০) ও ফুলবার হোসেনকে (২৫) আটক করা হয়। বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নুর আলম বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ জাল টাকার ব্যবসায়ী আবু সাঈদ ও ফুলবারকে ২৫টি এক হাজার টাকার জাল নোটসহ আটক করে। এ সময় তাদের দুই সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় রোববার বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে বলে জানায় পুলিশ। আটক আবু সাঈদ বড়াইগ্রামের মনপিরিত গ্রামের তহির আকন্দের এবং ফুলবার হোসেন আটুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৮১০ ঘ.