২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার কর্মচারী নেতা বরখাস্ত

প্রতারণার মামলায় গ্রেপ্তার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নেতা মোহাম্মদ আলীকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 05:32 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার মামলায় গ্রেপ্তার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নেতা মোহাম্মদ আলীকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের নির্দেশনা অনুযায়ী মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের দিন থেকে (১১ অক্টোবর) বরখাস্ত করা হয়েছে। সরকারি ছাপাখানা বিজি প্রেসের ১২ জন কর্মচারীর চাকরি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার মাধ্যমে স্থায়ী করার কথা বলে দিয়ে তাদের কাছ থেকে ৬ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে গত বুধবার মগবাজার থেকে গ্রেপ্তার হন মোহাম্মদ আলী। তিনি বাংলাদেশ সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির একাংশের সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২৩২০ ঘ.