২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যদূষণ নির্ণয়ে আধুনিক পরীক্ষাগার চালু

রাজধানীতে সব ধরনের খাদ্যদূষণ নির্ণয় ও বিশ্লেষণে সক্ষম আধুনিক সরঞ্জামসমৃদ্ধ একটি পরীক্ষাগার চালু করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 06:09 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে সব ধরনের খাদ্যদূষণ নির্ণয় ও বিশ্লেষণে সক্ষম আধুনিক সরঞ্জামসমৃদ্ধ একটি পরীক্ষাগার চালু করেছে সরকার। জাতীয় খাদ্য নিরাপত্তা পরীক্ষাগার নামের এই প্রতিষ্ঠানটি মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিটিউট ভবনে সাত হাজার বর্গফুট জায়গার ওপর স্থাপিত হয়েছে। দেশে জনস্বাস্থ্যের জন্য হুমকি খাদ্যে ভেজাল ঠেকাতে এটাকে ‘যুগান্তকারী’ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠান খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মতে, আন্তর্জাতিক নিরাপত্তা ও গুণগতমান নিশ্চিত করে এই পরীক্ষাগার তৈরি করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ৩০ লাখ ডলারের আর্থিক সহায়তায় নির্মিত এই পরীক্ষাগার রোববার উদ্বোধন করেনস্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। উদ্বোধন অনুষ্ঠানে স¦াস্থ্যমন্ত্রী বলেন, জনস¦াস্থ্যের জন্য সা¤প্রতিক সময়ে হুমকি হয়ে ওঠা খাদ্যে ভেজাল মেশানোর প্রবণতা বন্ধে এ ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরীক্ষাগার ঘুরে দেখানোর সময় এফএও’র বিশেষজ্ঞ ড. শ্রীধর ধর্মপুরী বলেন, “এখানে যে কোনো ধরনের খাদ্য পরীক্ষা করা যাবে।” এর বাজেটের বেশিরভাগ ২২ লাখ ডলার সরঞ্জাম ও রাসায়নিক দ্রব্য কেনায় ব্যয় হয়েছে। ধর্মপুরী বলেন, “আমরা ৪৫০ ধরনের রাসায়নিক দ্রব্য কিনেছি। আমরা বলতে পারি, এটা দেশের সর্বোন্নত সরঞ্জাম সমৃদ্ধ পরীক্ষাগার।” তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে এটাকে ‘রেফারেন্স, গবেষণা ও সেবা’ পরীক্ষাগার হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য রয়েছে তাদের। ফাওয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা অধ্যাপক শাহ মনির হোসাইন বলেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় দেশে খাদ্যজনিত অসুস্থতা পর্যবেক্ষণে এই পরীক্ষাগার পথ তৈরি করল। অনুষ্ঠানে বক্তব্যের সময় বাংলাদেশে এফএও প্রতিনিধি দমিনিক বার্জেন বলেন, তিন বছরের সমন্বিত খাদ্য নিরাপত্তা সক্ষমতা তৈরির প্রকল্পের কার্যক্রমের ফলাফল হিসেবে এই পরীক্ষাগারের যাত্রা শুরু হলো। তিনি বলেন, কতগুলো জরিপ ও গবেষণার ফলাফলে খাদ্য বিশ্লেষণের সক্ষমতার জন্য কারিগরি ও বৈজ্ঞানিক উপায় যুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় ২০১০ সালে পরীক্ষাগারের ধারণা নিয়ে কাজ শুরু হয়। “ঝুঁকিভিত্তিক পর্যালোচনা সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যাপক সংখ্যক নমুণা নিয়ে কাজ করতে বিদ্যমান পরীক্ষাগার সক্ষম নয়।” নেদারল্যান্ড সরকার আগামী তিন বছর আধুনিক এই পরীক্ষাগার পরিচালনায় কারিগরি সহায়তা দেবে বলে জানান বার্জেন। তিন বছর পর সরকার নিজেই এই পরীক্ষাগার পরিচালনায় সক্ষম হবে বলে স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। এক্ষেত্রে যাতে যথার্থ মানুষেরা কাজ করতে পারে তার জন্য সুযোগ সৃষ্টি করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন তিনি। এফএও প্রতিনিধি বলেন, তারা এই পরীক্ষাগারের জন্য একটি অর্গানোগ্রাম তৈরি করে তা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/২৩৫১ ঘ.