ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছেলে ধরা সন্দেহে খিলগাঁও নন্দীপাড়ায় তিন নারীকে মারধর করেছে স্থানীয় জনতা।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন নারী তাদের এক বোনের ছেলে খুঁজতে ওই এলাকায় যান। এলাকাবাসী ছেলে ধরা সন্দেহে তাদের মারধর করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে তিনি জানান।
এ ঘটনায় কোন মামলা হয়নি জানিয়ে পরিদর্শক জানান, তিন নারীকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর দুপুরে যাত্রাবাড়ীর হাসেম রোডে ছেলে ধরা সন্দেহে মাকসুদা বেগম নামে এক নারীকে জনতা পিটিয়ে হত্যা করে। পরে মাকসুদা স্বজনরা থানায় পুলিশকে জানান, মাকসুদা মানসিক ভারসম্যহীন ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৪৩ ঘ.
bdnews24