২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাঁওতাল নেত্রী রেবেকা সরেন শঙ্কামুক্ত’

আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসাধীন বাংলাদেশ আদিবাসী পরিষদ সভানেত্রী রেবেকা সরেন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

নওগাঁ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসাধীন বাংলাদেশ আদিবাসী পরিষদ সভানেত্রী রেবেকা সরেন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার সন্ধ্যায় কীটনাশক পান করেন নওগাঁর প্রয়াত সাওতাল নেতা আলফ্রেড সরেনের ছোট বোন রেবেকা। এরপর থেকে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. মাহফুজুর রহমান বলেন, “আজ (শনিবার) তাকে স্যালাইন দেয়া হচ্ছে। রোববার থেকে স্বাভাবিক খাবার দেয়া হবে।” স্বজনদের বরাত দিয়ে মহাদেবপুর থানার ওসি আব্দুর রশিদ বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির দশম কংগ্রেস শুরু হয়। তিনদিনের এই কংগ্রেস শনিবার শেষ হওয়ার কথা। এতে প্রতিনিধি হিসেবে রেবেকার যোগদানের কথা ছিল। তার স্বামী শ্রীবল বর্মন তাকে ঢাকা যেতে দিতে চান না। তাই ঢাকা যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে রেবেকার বচসা হয়। এর জেরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেবেকা বাড়িতে কীটনাশক পান করেন। রাত সাড়ে ৮টার দিকে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে শুক্রবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। রেবেকা সুস্থ হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে, বলেন ওসি। কংগ্রেসে যেতে বাধা দেয়া নিয়ে স্বামীর সঙ্গে বচসার জেরে বিষপান করেন বলে রেবেকা স্বীকার করেন। ২০০০ সালের ১৬ অগাস্ট ভূমিদস্যুদের হাতে নিহত হন নওগাঁর সাঁওতাল নেতা আলফ্রেড সরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০০ ঘ.