সাভার, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার থেকে ইয়াবাসহ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে সাভার পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জুম্মন ওরফে জুলমতকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কায়সার মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুম্মন ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ পাওয়া গেলেও যুবলীগ নেতা হওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”
বাজার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে ইয়াবা বিক্রির সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫২১ ঘ.
bdnews24