চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকু- এলাকায় একটি ইস্পাত রোলিং মিলে কাজ করতে গিয়ে ওপর থেকে পা পিছলে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত খাইরুল আলম (২৮) দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার পলাশবাড়ি এলাকার মৃত সিদ্দিক আহমদের ছেলে।
মেডিক্যাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল শ্যামল তনচঙ্গা জানান, রোববার দুপুরে সিতাকু-ের কদমসরুল এলাকার ব্রাদার্স ইস্পাত রোলিং মিলে কাজ করার সময় মাঁচার ওপর থেকে পড়ে মারাত্মক আহত হয় খাইরুল।
পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ওই শ্রমিককে ভর্তি করা হলে বিকালে তিনি মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/২২১৬ ঘ.
bdnews24