২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ২ মাদক বিক্রেতার যাবজ্জীবন

মাদক মামলায় দুই বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 02:44 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

সিলেট, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক মামলায় দুই বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত। রোববার জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন বলে জানান আইনজীবী। দণ্ডিতরা হলেন ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের চন্দু মিয়ার ছেলে মো. আলমগীর ও রসুল্লাবাদ গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. খায়ের মিয়া । রাষ্ট্রপক্ষের আইনজীবী সামছুল ইসলাম মামলার বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, ২০০৪ সালের ৬ এপ্রিল সিলেটের ভার্থখলা এলাকার দুদু মিয়ার কলোনি থেকে হেরোইনসহ মো. খায়ের মিয়া, মো. আলমগীর ও লনী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সিলেট সদর সার্কেলের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ১১ জুন ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। লনী বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওযায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে বলে জানান আইনজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৩০ ঘ.