ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।
এর আগে শনিবার রাত সোয়া ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও মন্দবাগ রেল স্টেশনের মাঝে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়।
সেখানে দ্বৈত লাইন না থাকায় রেল চলাচল বন্ধ হয়ে পড়েছিল বলে জানান আখাউড়া রেল জংশনের লকোসেড পরিদর্শক টিএ চৌধুরী।
তিনি বলেন, “আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করার পর রাত সোয়া ১১টায় রেল যোগাযোগ পুনর্স্থাপিত হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৩ ঘ.
bdnews24