২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও মন্দবাগ রেল স্টেশনের মাঝে চট্টগামগামী একটি মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 04:20 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও মন্দবাগ রেল স্টেশনের মাঝে চট্টগামগামী একটি মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আখাউড়া রেল জংশনের লকোসেড পরিদর্শক টিএ চৌধুরী বলেন, রাত সোয়া ৮টায় ময়মনসিংহ থেকে চট্টগামগামী একটি মালবাহী ট্রেন কসবা রেল স্টেশন ছেড়ে মন্দবাগের কাছে গেলে চারটি চাকা লাইনচ্যুত হয়। এখানে ডবল লাইন না থাকায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন উদ্বার কাজের জন্যে পাঠানো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.