ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দলা জরুরি বিভাগের সামনে পিস্তলসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করে।
ঢামেক ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোয়েন্দা পুলিশ জরুরি বিভাগের সামনে থেকে দুটি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী জানান, গ্রেপ্তারকৃত এক যুবকের নাম সাগর। তিনি লালবাগ থানার ছাত্রলীগের সাবেক সভাপতি।
অন্য যুবকের নাম আনোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২২১৭ ঘ.
bdnews24