চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শনিবার থেকে দুই দিনব্যাপী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- সিএসই উৎসব শুরু হয়েছে।
সকাল ১০টায় সিএসই বিভাগের উদ্যোগে গেমিং প্রতিযোগিতার মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়।
সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মীর মু সাক্বী কাওসার উৎসবের উদ্বোদন করেন।
উৎসবের শেষ দিন রোববার চট্টগ্রাম বিভাগের সাতটি বিশ্ববিদ্যালয়ের ২৭টি দলের অংশগ্রহণে কম্পিউটার প্রোগামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব সুজন চৌধুরী জানিয়েছেন।
এ ছাড়া শেষ দিনের অনুষ্ঠান উদ্বোধন করবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এতে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আইসিটি বিষয়ক সেমিনার, নবীন বরণ- প্রবীণ বিদায় ও পুরস্কার বিতরণী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৫৫ ঘ.
bdnews24