শাহজালাল বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদের আন্দোলনের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ড. মো. আতি উল্লাহ দায়িত্ব হস্তান্তর করেছেন।
শনিবার দুপুরে রেজিস্টার মো. ইসফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে এ কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমাজ বিজ্ঞান অনুষদের ডিন বিভাগীয় প্রধান দায়িত্ব পালন করবেন।
এর আগে ড. আতি উল্লাহকে একটি পত্রে বিভাগীয় প্রধানের পদ থেকে দায়িত্ব হস্তান্তরের অনুরোধ করা হয়।
সার্বিক পরিস্থিতি পূর্ণাঙ্গ তদন্তের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে আহবায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটি আগামী ১৭ অক্টোবরের মধ্যে রির্পোট দেবে বলেও বিজ্ঞতিতে জানানো হয়।
ফল প্রকাশ, ক্লাস শুরু করায় বিলম্ব এবং স্বজনপ্রীতির অভিযোগে শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানের পদ থেকে অপসারণের দাবিতে ৩ সেপ্টেম্বর থেকে আন্দোলন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/ডিডি/১৬২৫ ঘ.
bdnews24