কুড়িগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
শুক্রবার পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় চিলমারী পয়েণ্টে ব্রহ্মপুত্রের পানি ৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নুনখাওয়া পয়েন্টে দুধকুমারের পানি ২ সে.মি. বেড়ে বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ৯টি উপজেলার ৪৫টি ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। তিন শতাধিক গ্রামের ৫৪ হাজার পরিবারের প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
প্রায় এক সপ্তাহ ধরে পানিবন্দি থাকায় খাদ্য, পানীয় জলসহ নানা দুর্ভোগ পোহাচ্ছে বন্যার্ত মানুষ।
এ পর্যন্ত ৪০০ মে. টন চাল ও ৬ লাখ টাকা ত্রাণ হিসেবে বরাদ্দ পাওয়া গেছে। যা বিতরণের প্রক্রিয়া চলছে বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
এছাড়া ১০৫টি প্রাথমিক বিদ্যালয়সহ দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
কৃষি বিভাগের উপ-পরিচালক প্রদীপ কুমার ম-ল বলেন, ৩০ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এতে আমন, সবজিসহ ডাল জাতীয় ফসল মারাতœক ক্ষয়-ক্ষতির হুমকির মুখে পড়েছে।
কুড়িগ্রামের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম জানান, সদর উপজেলাসহ কয়েকটি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষার মডেল টেস্ট পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ছুটির দিনে ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪১ ঘ.
bdnews24