২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে কুপিয়ে গাড়ি ছিনতাই

পুলিশের ধারণা, যাত্রীবেশী ছিনতাইকারীরা রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 06:34 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় এক চালককে কুপিয়ে প্রাইভেটকার ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত চালক মো. সুলতানকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়িটি এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে উত্তরা যাচ্ছিল। যাত্রীবেশী ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। ওই গাড়ির মালিক মো. জয়নুল আবেদীন হাসপাতালে সাংবাদিকদের জানান, মালিবাগ চৌধুরী পাড়ার বাসিন্দা সুলতান সাদা রঙের টয়োটা করোলা গাড়িটি ভাড়ায় চালাতেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে সামাদ নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় সুলতানকে হাসপাতালে নিয়ে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১২২৫ ঘ.