শরীয়পুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়িয়ার রাজনগর থেকে আন্তঃজেলা সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে এলাকাবাসীর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শরীয়তপুরের সখিপুর থানার মোল্যা কান্দি গ্রামের মৃত আব্দুস সাত্তার খানের ছেলে মোহাম্মদ আলী ওরফে আহাম্মদ আলী খান, গোসাইরহাট উপজেলার মৃত ছিটু বেপারীর ছেলে লিটন বেপারী, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মাঝগ্রাম এলকার মৃত সেকান্দার সিকদারের ছেলে হারুন সিকদার, একই জেলার মৃত লেহাজুদ্দিন মৃধার ছেলে আব্দুল জাব্বার ওরফে কালাম মৃধা, পশ্চিমচড়া গ্রামের মৃত খালেক মাঝির ছেলে লাল মাঝি, বরগুনা জেলার গাফতলা এলাকার শাহ আলম আকনের ছেলে মিরাজুল ইসলাম আকন ও একই জেলার চালিতাতলা এলাকার মিরাজ খার ছেলে সিপন খা।
এদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
নড়িয়া থানার ওসি মো. আবুল খায়ের ফকির জানান, গভীর রাতে নড়িয়া উপজেলার বটতলা এলাকার ফারুক মুছুল্লির বাড়ির দরজা ভেঙে সশস্ত্র আন্তঃজেলা ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
বাড়ির ও আশপাশের লোকজনের চিৎকার শুনে টহল পুলিশ ঘটনাস্থলে যায়।
“স্থানীয়দের সহযোগিতায় আমরা সাত ডাকাতকে গ্রেপ্তার করি।”
ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাছে ব্যবহৃত জিনিসপত্রসহ ২টি রামদা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নড়িয়া থানায় একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের শরীয়তপুর কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের শরীয়তপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৪০ ঘ.
bdnews24