২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ৯ মণ ইলিশ এতিমখানায় বিতরণ

ইলিশ শিকার নিষিদ্ধ মৌসুমে আটক করা নয় মণ ইলিশ ‘এতিমদের’ মধ্যে বিতরণ করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 06:36 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশ শিকার নিষিদ্ধ মৌসুমে আটক করা নয় মণ ইলিশ ‘এতিমদের’ মধ্যে বিতরণ করেছে কোস্টগার্ড। মুন্সীগঞ্জ শহরের কাছে ধলেশ্বরী নদীতে বুধবার অভিযান চালিয়ে ঢাকাগামী লঞ্চ এমভি পূবালী ৩ থেকে এই মা ইলিশগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের স্টেশন অফিসার ফেরদৌস আহম্মেদ নিরু। ২৫ সেপ্টেম্বর থেকে ইলিশ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধের মৌসুম শুরু হয়। এ কর্মসূচি চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এ সময়টি ইলিশের প্রজনন মৌসুম। নিরু জানান, লঞ্চটি শরিয়তপুর থেকে সদরঘাট যাচ্ছিল। ভেতরে বরফের একটি ড্রাম ও একটি ঝুড়িতে প্যাকেট করা ৬৭৫টি ইলিশ পাওয়া। “তবে মাছের মালিককে খুঁজে পাওয়া যায়নি।” পরে মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। সে সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও শারাবান তাহুরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৩০ ঘ.