২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পানি শোধনে কাজ করতে আগ্রহী জাপান

চট্টগ্রামে ওয়াসার পানি শোধানাগার প্রকল্পে জাইকার মাধ্যমে কাজ করতে আগ্রহী জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 04:35 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ওয়াসার পানি শোধানাগার প্রকল্পে জাইকার মাধ্যমে কাজ করতে আগ্রহী জাপান। মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র এম মন্জুর আলমের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা এ আগ্রহের কথা ব্যক্ত করেন। এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো খাতের উন্নয়নে কাজ করতে আগ্রহের কথাও জানান। মঙ্গলবার সিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভূ-প্রাকৃতিক অবস্থান ও যোগাযোগের দিক থেকে চট্টগ্রাম শিল্প কারখানা স্থাপন ও যে কোনো খাতে পুঁজি বিনিয়োগের উপযুক্ত স্থান বলে জাপানের রাষ্ট্রদূতকে অবহিত করেন মেয়র। সাক্ষাতের সময় জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স ট্রেনিং স্কোয়াড্রনের কমান্ডার রিয়ার এডমিরাল হিদোতোশি ফুচিনো, কনস্যুলার জেনারেল মো. নুরুল ইসলাম, সিসিসির নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, সচিব মো. সামসুদ্দোহা ও প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/২২৩৩ ঘ.