২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ব্যবসায়ী খুন

বগুড়ার শেরপুর পৌর শহর থেকে এক পোশাক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 05:27 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

বগুড়া, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শেরপুর পৌর শহর থেকে এক পোশাক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৫টার দিকে শহরের গোসাইপাড়া এলাকায় ব্যবসায়ীর ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রওশন আলী (৩২) শেরপুর উপজেলার বিলাশপুর ইউনিয়নের শিমলা সাতবাড়িয়া এলাকার মৃত হযরত আলীর ছেলে। নিহতের ভাই আব্দুল ওদুদ সাংবাদিকদের জানান, ব্যবসায়িক কারণে রওশন ২ বছর আগে শফিকুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন। শুক্রবার থেকে তাকে মোবাইলে পাওয়া যাচ্ছিল না। “বিকালে স্থানীয় লোকদের সহায়তায় বাড়ির প্রাচীর টপকিয়ে ঘরে ঢুকে দেখি, টেবিলের নিচে হাত-পা বাধা অবস্থায় ভাইয়ের লাশ পড়ে আছে,” বলেন ওদুদ। শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের বাম হাতে একটি পিস্তল পাওয়া গেছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩১৮ ঘ.