চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকা থেকে ফরমালিন মেশানো দেড়শ কেজি পোয়া মাছ জব্দ করেছে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
সোমবার সকালে শহরের পাথরঘাটা ফিশারি ঘাটে এলাকায় অভিযান চালিয়ে ওই মাছ জব্দ করা হয় বলে জেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, জব্দ মাছগুলো চাক্তাই খালে পুঁতে ফেলা হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তারা ফিশারিঘাটসহ বিভিন্ন বাজারে ইলিশ ধরা সংক্রান্ত সচেতনতা সভা ও প্রচারও চালিয়েছেন।
এসময় বাজারের মাছ বিক্রেতা এবং জেলেদের জানানো হয়, প্রজনন মৌসুমের কারণে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/২১০২ ঘ.
bdnews24