২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের পাঁচ দিন পর টেকনাফে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে পাঁচ দিন আগে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে পাঁচ দিন আগে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাফ নদীর আড়াই নাম্বার সুইচ গেইট সংলগ্ন আব্দুল গফুরের চিংড়ি ঘের এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। টেকনাফ থানার ওসি স্বপন কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে লাশটি ভেসে উঠলে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মোহাম্মদ রিদুয়ান (১৯) হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের সৌদি প্রবাসী আব্দুল হাকিমের ছেলে। গত বুধবার মাছ ধরার কথা বলে তাকে দুই বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় রিদুয়ানের মা গত শুক্রবার বাদী হয়ে টেকনাফ থানায় আলীখালী গ্রামের মোহাম্মদ ফেরদৌস ও সোনা মিয়ার বিরুদ্ধে সাধারণ ডায়রি (জিডি) করেন। রিদুয়ানের মা ছেলের লাশ সনাক্ত করেছেন। লাশের ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএইচপি/২২৩৪ ঘ.