২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় টানা ফেরি বন্ধ

পলি পড়ে চ্যানেল সরু হয়ে যাওয়ায় মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিসের টানা ফেরির চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পলি পড়ে চ্যানেল সরু হয়ে যাওয়ায় মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিসের টানা ফেরির চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় টানা ফেরিগুলোর চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম। সাতটি টানা ফেরি বন্ধ করে দেওয়ার পর শুধু পাঁচটি ফেরি চলাচল করছে। সেগুলো হচ্ছে দু’টি রোরো, একটি কে টাইপ, একটি মিডিয়াম ও একটি ছোট ফেরি। তিনি জানান, যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ফেরি সার্ভিস সীমিত করা হয়েছে। “টানা ফেরিগুলো কোনভাবেই চলতে পারছে না। গত ২৪ ঘণ্টায় টানা ফেরি লন্টিন, রামশ্রী, রাণীক্ষেত ও যমুনা কয়েক দফা দুর্ঘটনায় পড়ে।” তাই বাধ্য হয়েই টানা ফেরি সার্ভিস বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। “চ্যানেল চলাচল উপযোগী হওয়ার পরই টানা সার্ভিস স্বাভাবিক হবে। এছাড়া, মেরামতে পাঠানো মিডিয়াম ফেরি যশোর ও কেটাইপ ফেরি কাকলীকে বহরে ফেরিয়ে আনারও চেষ্টা চলছে।” তিনি জানান, কবুতর খোলা-কাউলিয়া চ্যানেলের প্রায় এক কিলোমিটার এলাকায় চ্যানেল খুবই সরু গেছে। টানা ফেরি চলাচলে ১২০ ফুট প্রশস্ত চ্যানেল প্রয়োজন হলেও কোথাও কোথাও তা ৩০/৪০ ফুট এ নেমে এসেছে। এছাড়া, প্রচণ্ড স্্েরাতে দু’পাশ থেকে পলি পড়ে চ্যানেলের গভীরতাও কোনো স্থানে ৯/১০ ফুটে নেমে এসেছে। নাওডোবা, হাজরা, কবুতর খোলা, কাউলয়ার চরসহ চ্যানেলে কায়েকটি পয়েন্টে অংশে ¯্রােতের কারণে ড্রেজিং এ সমস্যা হচ্ছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১১০ ঘ.