২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কটিয়াদীতে বজ্রপাতে নিহত দুই কৃষক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামে এ ঘটনায় আরো দুজন আহত হন। নিহতরা হচ্ছেন রায়খলা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে লাল মিয়া (৪৫) এবং একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে আবুল হাসিম (৭৫)। সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে বৃষ্টির মধ্যে গ্রামের একটি খালে মাছ ধরার সময় বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত আরো দুজনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএটইচপি/২০৪০ ঘ.