২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে আগুন

মেহেরপুরের মুজিবনগরের মোনাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রোববার ভোরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ জরুরি কাগজপত্র জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 07:40 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

মেহেরপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের মুজিবনগরের মোনাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রোববার ভোরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ জরুরি কাগজপত্র জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, চেয়ার-টেবিল ভাংচুরের পর জরুরি কাগজপত্রসহ জড়ো করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে জরুরি কাগজপত্রসহ ছবিগুলো পুড়ে গেছে। তিনি বলেন, দুই ইউপি সদস্যর সঙ্গে তার (চেয়ারম্যান) বিরোধ চলছে। এর জের ধরে কিংবা বিরোধীদলের কেউ ষড়যন্ত্রমূলকভাবে আগুন দিয়ে থাকতে পারে। মোনাখালী ইউনিয়ন পরিষদ সচিব রাশেদুল ইসলাম বলেন, ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয়রা চেয়ারম্যানের কক্ষে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে চেয়ারম্যান শফিকুল ইসলাম ও তিনি (সচিব) ঘটনাস্থলে যান। মেহেরপুরের পুলিশ সুপার র্মীজা আব্দুল্লাহেল বাকী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত ছবি ও আলামত উদ্ধার করেছে। এ ব্যাপারে পুলিশ মামলা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৩২৮ ঘ.