২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনীল কান্তি বোস বিটিআরসির নতুন চেয়ারম্যান

টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোসকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 07:31 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোসকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়, বিটিআরসির কমিশনার এবং চেয়ারম্যান হিসাবে তাকে ৩ বছরের জন্য চুক্তিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তবে আগামী ডিসেম্বরে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর তিনি আর অবসরোত্তর ছুটি কাটাতে পারবেন না। “এ নিয়োগের শর্তাবলী সংশি¬ষ্ট আইনের আওতায় সম্পাদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে”, বলা হয় আদেশে। বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ গত ১০ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়। সুনীল কান্তি বোস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞানে স্নাতকোত্তর করার পর সরকারি চাকরিতে যোগ দেন ১৯৭৯ সালে। তিনি বিআরটিএ’র চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান ও ব্যান্সডকের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচএ/জেকে/১৩২৫ ঘ.