২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদরে পল্টুন থেকে বুড়িগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ শিশুটির লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদরে পল্টুন থেকে বুড়িগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ শিশুটির লাশ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লা লঞ্চঘাটে পল্টুন থেকে নদীতে পড়ে যায় সবুরা (৮)। রাত দেড়টার দিকে অগ্নিনির্বাপন দলের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। সবুরা পটুয়াখালীর আব্দুল হাইয়ের মেয়ে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবুরাকে নিয়ে তার বাবা ফতুল্লা রেলস্টেশন এলাকায় সবুরার খালার বাড়ি বেড়াতে যান। শনিবার পটুয়াখালী ফেরার জন্য লঞ্চ ঘাটে গেলে ‘এমভি গামা’ নামের একটি লঞ্চ জোরে ধাক্কা দিলে দুই পল্টুনের মাঝখানে ফাঁকা হয়ে যায়। ফাঁকা জায়গা ধিয়ে দিয়ে নদীতে পড়ে যায় সবুরা। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও পুলিশ নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু করে। পরে ঢাকা থেকে আসে অগ্নিনির্বাপন দলের ডুবুরীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৩০৭ ঘ.