ঢাকা, ২২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে রাজধানীর মা-ায় এক গার্মেন্টকর্মীর মৃত্যু হয়েছে।
সাবিনা আকতার (১৮) নামে ওই গার্মেন্টকর্মী কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে শনিবার রাত ৯টার দিকে দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন তার ভগ্নিপতি হেদায়েত আলী।
তিনি জানান, সাবিনা মুগদা এলাকায় তার কর্মস্থল থেকে বের হয়ে বিদ্যুৎ চালিত অটোরিকশায় করে বাসায় ফেরার পথে তার ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এ সময় সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকম/এলএইচ/এএল/২৩৩০ ঘ.
bdnews24