২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ যুবক আটক

চট্টগ্রামে ইয়াবা পাচারের অভিযোগে এক যুবককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ইয়াবা পাচারের অভিযোগে এক যুবককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। শনিবার দুপুরে স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জাকির হোসেন (২০) কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নিলা এলাকার মো. হোসেনের ছেলে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোপলিটন উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার জাকির ইয়াবা নিয়ে ‘মহানগর গৌধুলী’ ট্রেনে করে আখাউড়া যাচ্ছিল। রেল স্টেশন আসার পর দেহ তল্লাশি করে কোনো ইয়াবা বড়ি না পেয়ে তাকে অধিদপ্তরের কার্যালয়ে নিয়ে মলত্যাগ করালে ৩০০ পিস ইয়াবা বের হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএএইচ/এএল/২০১১ ঘ.