২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে বাস খালে, শিশুসহ নিহত ৩

চট্টগ্রামের রাউজানের জিয়াবাজারে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়ে শিশুসহ তিন জন নিহত হয়েছে। আহত হয় আরো কয়েকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজানের জিয়াবাজারে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গিয়ে শিশুসহ তিন জন নিহত হয়েছে। আহত হয় আরো কয়েকজন। আহতদের নগরীর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। মাইক্রোবাসটি রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। নিহতদের মধ্যে শিশু বেলালের (৭) পরিচয় জানা গেছে। তার বাড়ি হাটহাজারীতে। নিহত অপর দুইজনের মধ্যে একজন পুরুষ ও অপরজন মহিলা। তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) টোটন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদেশ যাত্রীকে বিদায় জানাতে যাওয়ার পথে মাইক্রোবাসটি রাউজানের জিয়াবাজার নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। হতাহতরা পরস্পরের আত্মীয় বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৭৫৬ ঘ.