২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ঝরের মায়ের মৃত্যু

চলচ্চিত্রকার এনামুল করিম নির্ঝরের মা মমতাজ বেগম শনিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্রকার এনামুল করিম নির্ঝরের মা মমতাজ বেগম শনিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। নির্ঝর ছাড়া তার আরেকজন ছেলে ও মেয়ে আছে। তার স্বামী প্রয়াত আফসার আলী বাংলার শিক্ষক ছিলেন। মমতাজ বেগমকে রোববার রাজশাহী নগরীর মহিষবাথান গোরস্থানে দাফন করা হবে। তার আগে সকাল ৯টায় তার জানাজা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৬৫১ ঘ.