২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে যুবককে জবাই

রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2012, 05:24 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টার দিকে উত্তর যাত্রাবাড়ীর ডলফিন গলি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম মো. মঙ্গল মিয়া (২৫)। তিনি ওই এলাকার কেবল টিভি সংযোগের লাইনম্যান ছিলেন। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৃতদেহের পাশে তাজা রক্ত দেখে মনে হয় দুর্বৃত্তরা ভোরে ওই গলিতেই মঙ্গলকে জবাই করে।” নির্জন ওই গলিতে আশেপাশে কয়েকটি নির্মাণাধীন ভবন রয়েছে বলে জানান তিনি। মঙ্গল মিয়া যাত্রাবাড়ী এলাকার কেবল টিভি সংযোগদাতা রশিদ বক্সের হয়ে কাজ করতেন। তবে তিন মাস আগে তার বিরুদ্ধে রশিদ বক্স যাত্রাবাড়ী থানায় একটি চাঁদাবাজি মামলা করে বলে পুলিশ জানিয়েছে। রশিদ পুলিশকে জানিয়েছেন, ওই মামলার পর থেকে মঙ্গল আর তার সঙ্গে কাজ করতেন না। মঙ্গলের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়, ঢাকায় তিনি যাত্রাবাড়ীতে থাকতেন। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১১৯ ঘ.