সাতক্ষীরা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিছিলে উস্কানি দেয়ার অভিযোগে শুক্রবার সাতক্ষীরা সদরে জামায়াত ও শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন শিবিরকর্মী রেজাউল ইসলাম, হাবিবুল্ল¬াহ, ইয়াছিন আলম, উজ্বল, আফজাল হোসেন, আশিকুর রহমান ও জামায়াতকর্মী ইয়াছিন আলি।
সদর থানার ওসি গাজী মো. ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরে মিছিল করে উস্কানিমূলক শ্লোগান দেয়া ও সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ইসলামী ছাত্র শিবির শহর শাখা সভাপতি খোরশেদ আলম বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল শেষে চলে যাওয়ার সময় পুলিশ তাদের কর্মীদের আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৮ ঘ.
bdnews24