২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ইউপিডিএফের

দীঘিনালা উপজেলায় দুই কর্মীকে হত্যার প্রতিবাদে শুক্রবার খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 02:20 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

খাগড়াছড়ি, সেপ্টেম্বর ২১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীঘিনালা উপজেলায় দুই কর্মীকে হত্যার প্রতিবাদে শুক্রবার খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ। সদরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণের দাবি জানান নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় দীঘিনালার কামুক্যাছড়ায় দুর্বৃত্তদের গুলিতে রমেশ চাকমা (১৮) ও উথান খিয়াং (১৯) নামে দুই ইউপিডিএফ সদস্য নিহত হন। এই ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস-সন্তু লারমা) দায়ী করেছে। তবে পিসিজেএসএস বলছে, তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহরের মহাজন পাড়ার সূর্যশিখা ক্লাবের মাঠ থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে স্বনির্ভর বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন ইউপিডিএফ নেতা পুলক চাকমা, হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কণিকা দেওয়ান, যুব নেতা নিকোলাস চাকমা, ছাত্রনেতা আপ্র“সি মারমা প্রমুখ। সমাবেশে বক্তারা এ হত্যাকাণ্ডের জন্য জেএসএসকে দায়ী করেন। তারা অবিলম্বে আঞ্চলিক পরিষদ থেকে সন্তু লারমাকে অপসারণের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১০ ঘ.