২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ৪৫ নাগরিক ফেরত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে শুক্রবার অবৈধভাবে ঢোকার সময় মিয়ানমারের ৪৫ নাগরিককে আটক করে ফেরত পাঠিয়েছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে শুক্রবার অবৈধভাবে ঢোকার সময় মিয়ানমারের ৪৫ নাগরিককে আটক করে ফেরত পাঠিয়েছে বিজিবি। বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) কক্সবাজার ১৭ ব্যাটালিয়ন ৩১ জনকে এবং টেকনাফের ৪২ ব্যাটালিয়ন ১৪ জনকে আটক করে। ১৭ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্র“, ঘুমধুম এবং কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে মিয়ানমারের ৩১ নাগরিককে আটক করা হয়। বিকাল ৫টার দিকে তাদের মিয়ানমার ফেরত পাঠানো হয়। ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বলেন, শাহপরীর দ্বীপ, সাবরাং নাফনদীর মোহনা থেকে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করে ফেরত পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.