২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামে বাসের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বাসের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত নজুমা খাতুন (৬৫) নোয়াখালীর সুধারামপুর থানার বাদেরহাট নরত্তনপুর এলাকার আবুল খায়েরের স্ত্রী। শুক্রবার সকালে বন্দরনগরীর পাহাড়তলী থানার অলংকার মোড় এলাকায় তিনি এ দুর্ঘটনার শিকার হন বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনিছুর রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাসের ধাক্কায় গুরুতর আহত ওই গৃহবধূকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/১৭০৬ ঘ.