২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে ৬ জামায়াত নেতাকর্মী গ্রেপ্তার

‘বিশৃংখলা সৃষ্টির আশংকায়’ ঝালকাঠীর তিন উপজেলার ছয় জামায়াত নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 10:24 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঝালকাঠী, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘বিশৃংখলা সৃষ্টির আশংকায়’ ঝালকাঠীর তিন উপজেলার ছয় জামায়াত নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এরা হলেন নলছিটি উপজেলার সাবেক আমীর আবু বকর সিদ্দিক (৪২), ঝালকাঠী শহর শাখার সাবেক সেক্রেটারি সাইফুল ইসলাম বাবু (৩২), কাঁঠালিয়ার শহিদ (৩২), রাসেল (২৮), অলিদ (২৬) ও রুবেল (২২)। ঝালকাঠী সদর থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার সমাবেশকে সামনে রেখে বিশৃংখলা ঘটাতে পারে আশংকায় এদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ঝালকাঠী জামায়াতের জেলা আমীর হাফিজুর রহমান এ গ্রেপ্তারের নিন্দা প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুুলিশের এ আচরণ সম্পূর্ণ অগণকান্ত্রিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৫ ঘ.