বাগেরহাট, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাগেরহাটে ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত এবং তার ছেলে আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাগেরহাট-খুলনা সড়কের শ্রীঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মজিবর রহমান হাওলাদার (৫০) বাগেরহাটের বিসিক শিল্প নগরীতে মেসার্স শুভ অটো কোকোনাট অয়েল মিল নামে একটি প্রতিষ্ঠানের মালিক।
বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি আজিজুল হক জানান, বিকালে খুলনা থেকে বাগেরহাটে ফেরার পথে শ্রীঘাটে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মজিবরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত তার ছেলে আলা আমিন (২২) প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৮০০ ঘ.
bdnews24