দিনাজপুর/পঞ্চগড়, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বজ্রপাতে দিনাজপুরে দুইজন ও পঞ্চগড়ে একজন মারা গেছে।
বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউপির নন্দনপুর গ্রামের লাল মিয়ার ছেলে সাহাজুল (৩৮), একই গ্রামের লিটনের স্ত্রী আমেনা (২০) নিহত হন।
এছাড়া, পঞ্চগড়ে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামের রিকশা-ভ্যান চালক আওয়াল হোসেনের স্ত্রী রেহেনা (৩৫) নিহত হন।
বিনোদনগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্রতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ওই বজ্রপাতে বিমল চন্দ্র (৫০) নামে আরো একজন গুরুত্বর আহত হয়েছে।
তাকে নবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বজ্রপাতের সময় এরা বাড়ির বারান্দায় বসে ছিল।
পঞ্চগড়ে নিহত রেহেনার প্রতিবেশী রমজান আলী জানান, রেহেনা তার বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইউপি চেয়ারম্যান মো. জসিমউদ্দিন বজ্রপাতে রেহেনার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০২ ঘ.
bdnews24