সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিকলীগ নেতা নাসির উদ্দিন ও যুবলীগ নেতা শাকিল আহম্মেদ টিক্কাকে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ১৬ জেলায় এ কর্মসূচি পালিত হয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী আঞ্চলিক কমিটির শ্রম বিষয়ক সম্পাদক গাজী সোহরাব আলী।
গত ২ সেপ্টেম্বর যমুনা নদীর বালুমহাল নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন তারা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সিরাজগঞ্জ বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে আয়োজিত মানববন্ধনে বাস, ট্রাক, অটোরিক্সা, রিক্সা-ভ্যান, হোটেল-রেস্তোরার মালিক ও শ্রমিকরাসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেয়।
এ সময় এক সভায় বক্তারা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে এ হত্যকা-ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করলে ২৭ সেপ্টেম্বর থেকে ১৬ জেরায় ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট করার হুমকি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫০১ ঘ.
bdnews24