ঝালকাঠী, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর রাজাপুর উপজেলায় ডাকাতি মামলার হুলিয়াপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর উপজেলার হাসপাতাল সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন অলিদ খান (৩৩), রাসেল খান (২৮) ও রুবেল খান (২৪)। তাদের বাবা কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের মৃত আব্দুল বারেক খানের ছেলে।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।”
কাঁঠালিয়া ও পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানায় ডাকাতিসহ ৮টি মামলায় এ তিন ভাই হুলিয়াপ্রাপ্ত আসামি বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১৫ ঘ.
bdnews24