২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন থেকে ফিরেছেন অর্থমন্ত্রী

১০ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 05:53 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার রাত পৌনে ১১টায় অর্থমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন বলে অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম) সভায় যোগ দিনে গত ৯ সেপ্টেম্বর চীন যান অর্থমন্ত্রী। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর চীনের তিয়ানজিনে ফোরামের তিন দিনব্যাপী বার্ষিক সভায় অংশ নেন তিনি। ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের ওই সম্মেলনে চীন ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। বিশ্ব ব্যাংক, এডিবিসহ অন্যান্য উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও ছিলেন সেখানে। চীনে অর্থমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপ-সচিব এ কে এম মতিউর রহমান। চীন থেকে ফেরার পথে তিন দিন সিঙ্গাপুরে যাত্রাবিরতি করেন অর্থমন্ত্রী। সেখানে ন্যাশনাল হার্ট সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করেন তিনি। সিঙ্গাপুরে অবস্থানকালে পরিবারের সদস্যরা (স্ত্রী, পুত্র ও পুত্রবধূ) অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩৪৬ ঘ.